জাতীয় পুরস্কার ২০২৪ বিজয়ী — সারা বাংলাদেশে ব্যক্তিমালিকানাধীন নার্সারি ক্যাটাগরিতে ১ম স্থান ০১৭৬১-২৬৭৯৯৫ | ০১৭১৮-৪৮১৫৮৭

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪ অর্জন করল সোহেল নার্সারি

ব্যক্তিমালিকানাধীন নার্সারি ক্যাটাগরিতে সারা বাংলাদেশে ১ম স্থান

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪

প্রকাশ: জুন ২০২৫ · বিভাগ: পুরস্কার / খবর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ "বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪" ঘোষণা করেছে, যেখানে সোহেল নার্সারি এন্ড ট্রি প্লান স্টেশন রংপুর "ব্যক্তিমালিকানাধীন নার্সারি" ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছে।

বাংলাদেশ গেজেট অনুযায়ী (প্রকাশ তারিখ ১৮ জুন ২০২৫, প্রজ্ঞাপন নং ২২.০০.০০০০.০৬৭.০০৯.০৪০.১৭), এই স্বীকৃতি চূড়ান্তভাবে প্রকাশিত হয়। ২০২৫ সালের জুন মাসে রাষ্ট্রের তৎকালীন প্রধান উপদেষ্টার মাধ্যমে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

১৯৯৪ সাল থেকে পরিচালিত এই নার্সারি প্রতিষ্ঠানটি এর আগেও রংপুর বিভাগীয় বৃক্ষমেলায় দুইবার (২০২২ ও ২০২৪) ৩য় স্থান অর্জন করেছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থিত SONGO প্রকল্পে ৩,৩৭,৬৫০টি চারা সরবরাহের অভিজ্ঞতা রয়েছে।

সম্পূর্ণ অর্জন ও প্রমাণক দেখুন →

নতুন গাছ ও অফারের খবর পেতে চান?

সাবস্ক্রাইব করুন, বিশেষ ডিসকাউন্ট ও গার্ডেনিং টিপস পান

আপনার কার্ট (0)

কার্ট এখন খালি।
পছন্দের চারা যোগ করুন!

সোহেল নার্সারি রংপুর